প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম (ভিজিট : ৩০)

X
রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবলে খেললেন ওজিল। তাকে মাঠে পেয়ে শরণার্থীদের বাধভাঙ্গা আনন্দ-ইন্টারনেট
জার্মানির ফুটবল তারকা মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল ফাইনালে পুরস্কার দিয়েছেন। ফাইনাল ম্যাচ ছাড়াও সেখানে প্রীতি ম্যাচে মাঠে নেমেছেন ওজিল। রোহিঙ্গা শরণার্থীরা যার খেলা টিভির পর্দায় দেখেছেন, তাকে দেখলেন চোখের সামনে।
ওজিলকে দেখার জন্য হাজার রোহিঙ্গা হাজির হন। মাঠের চার পাশে ভিড়। ওজিল খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন, খেলা শেষে পুরস্কার বিতরণ করেন। প্রীতি ম্যাচে নিজেও জার্সি গায়ে মাঠে নেমেছেন। গোল করিয়েছেন। যিনি গোল করেছেন তাকে সবাই বাহবা না জানিয়েছে ওজিলকে বাহবা দিয়ে জড়িয়ে ধরেছেন।
ইউরোপীয়ান ফুটবল মাতানো ওজিল সবার সঙ্গে ছবি তুলেছেন। বৃক্ষরোপন করেছেন। সন্ধ্যায় রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেছেন ওজিল। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মানি দলের ফুটবলার ছিলেন। ৩৭ বছর বয়সী তার্কিশ বংশোদ্ভূত এই ফুটবলার বাংলাদেশে এসেছেন তুরস্কের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (টিকা) আমন্ত্রণে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো ওজিলের মানবিকতার কথা বিশ্বব্যাপী জানা।
কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সহায়তায় পরিচালিত হয় হাসপাতাল, স্কুল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেন, টিকা সভাপতি আবদুল্লাহ এরেন, টিকা বাংলাদেশের সমন্বয়কারী মোহাম্মদ আলী আরমান, বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিলকে সঙ্গে নিয়ে প্রকল্প ঘুরে দেখিয়েছেন।