আর্সেনালে লম্বা সময় থাকছেন সাকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ক্যারিয়ারের শুরু থেকে আর্সেনালে খেলছেন। আপাতত দল ছেড়ে যাওয়ার চিন্তা নেই। বরং দীর্ঘমেয়াদে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তিতে আবদ্ধ

2026-02-20T20:52:20+00:00
2026-02-20T20:52:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্সেনালে লম্বা সময় থাকছেন সাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৬৩)
বুকায়ো সাকা
X

বুকায়ো সাকা

ক্যারিয়ারের শুরু থেকে আর্সেনালে খেলছেন। আপাতত দল ছেড়ে যাওয়ার চিন্তা নেই। বরং দীর্ঘমেয়াদে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছেন বুকায়ো সাকা। লন্ডনের ক্লাবটির সঙ্গে ইংলিশ ফরোয়ার্ডের নতুন চুক্তিটি কতোদিনের তা জানা যায়নি।
আর্সেনালের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে চুক্তির মেয়াদ অবশ্য জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, ২০৩০ সালের জুন পর্যন্ত এই দলে খেলবেন সাকা। আর্সেনালে তার আগের চুক্তিটি শেষ হতো ২০২৭ সালে।
আর্সেনালের বর্তমান প্রধান কোচ মিকেল আর্তেতা ২০১৯ সালে দলটির দায়িত্ব নেন। তখন থেকে সাকাই বেশি সময় ধরে খেলছেন। অন্য কেউ আর বেশি সময় খেলতে পারেননি।
সাকা আর্সেনালের ঘরের ছেলে। মাত্র আট বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দেন সাকা। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তোলে ২০১৮ সালে প্রথমবার জায়গা করে নেন ক্লাবটির মূল দলে।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জার্সিতে ২৯৭ ম্যাচ খেলে ৭৮টি গোল করেছেন এই উইঙ্গার। যদিও এখন পর্যন্ত আর্সেনালের হয়ে ২৪ বছর বয়সী সাকা জিতেছেন ২০২০ সালের এফএ কাপ। সেই সঙ্গে জিতেছেন ২০২০ ও ২০২৩ সালের কমিউনিটি শিল্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ট্রফি জয়ের হাতছানি।
নতুন চুক্তি করতে পেরে খুব খুশি সাকা। ক্লাব মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ট্রফি জয়ের ইচ্ছা প্রকাশ করে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচ খেলা এই তারকা বলেছেন, আমার দারুণ লাগছে। আমার মতে, এটা আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ একটা মুহূর্ত। এই ক্লাবে যাত্রা অব্যাহত রাখতে পেরে খুব আনন্দ হচ্ছে। এই ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য ছিল সহজ এবং এখানে আমি সবকিছু জয়ের প্রত্যাশা করি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy