বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা ভারতের

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের সঙ্গে ‘বহুমাত্রিক’ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা

2026-02-20T20:56:45+00:00
2026-02-20T20:56:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা ভারতের
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ১২২)
রণধীর জয়সওয়াল
X

রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ‘বহুমাত্রিক’ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

তিনি জানান, ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন। ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার আশা করছে নয়াদিল্লি। ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সম্পর্কেও কথা বলেন তিনি। জয়সওয়াল জানান, এ বিষয়ে ধাপে ধাপে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বাংলাদেশের নির্বাচন উদাহরণ হিসেবে তুলে ধরে ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে কটাক্ষ করায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। 

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যদিও অনেকেই সহিংসতার আশঙ্কা করেছিলেন। নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেখুন বাংলাদেশ কীভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে। তিনি বলেন, বাংলাদেশে সবাই ভেবেছিল সহিংসতা হবে, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। 

অভিযোগ জানিয়ে মমতা বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও নির্বাচন কমিশনের ভয় দেখানোর সংস্কৃতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy