অস্ট্রলেয়িাকে ভয় দখোচ্ছে ওমানও

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সবশেষ কবে একটা সহযোগী দেশের অধিনায়ককে এমন আত্মবিশ্বাসী দেখা গেছে, কে জানে! ওমান অধিনায়ক

2026-02-20T21:07:59+00:00
2026-02-20T21:07:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রলেয়িাকে ভয় দখোচ্ছে ওমানও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৫৫)
 ওমান টি২০ ক্রিকেট দল-ফাইল ছবি
X

ওমান টি২০ ক্রিকেট দল-ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সবশেষ কবে একটা সহযোগী দেশের অধিনায়ককে এমন আত্মবিশ্বাসী দেখা গেছে, কে জানে! ওমান অধিনায়ক যতিন্দর সিংকে ঠিক তেমনই শোনাল। তিনি অস্ট্রেলিয়াকে শুধু হারাতেই চাননি, রীতিমতো গুঁড়িয়েই দিতে চাইলেন।
যতিন্দর এই ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘এটাই গুঁড়িয়ে দেওয়ার সেরা সময়।’ তিনি মনে করেন, চলতি আসরে ছন্দে নেই অস্ট্রেলিয়া। তাই এই সুযোগ কাজে লাগাতে চায় ওমান।
অস্ট্রেলিয়া ২০২১ সালের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট শুরুর আগে তাদের ফেভারিট ধরা হয়েছিল। কিন্তু এবার তারা ভালো খেলতে পারেনি। তিন ম্যাচে জিতেছে মাত্র একটি। সুপার এইটে উঠতে পারেনি তারা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেও পরে জিম্বাবুয়ে ও সহ-আয়োজক শ্রীলংকার কাছে হারে। জিম্বাবুয়ের কাছে ২৩ রানে এবং শ্রীলঙ্কার কাছে আট উইকেটে হারে অস্ট্রেলিয়া।
ওমানও ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এখনো কোনো ম্যাচ জিততে পারেনি দলটি। তবু শেষ ম্যাচে ভালো কিছু করতে চায় তারা।
আইসিসির ওয়েবসাইটে যতিন্দর সিং বলেছেন, ‘এটা একটা সুযোগ। আর আমাদের ছেলেরা এই ম্যাচের অপেক্ষায় আছে। কারণ টি-টোয়েন্টি হলো মোমেন্টাম আর মুহূর্তের খেলা। আপনি যদি সেই মুহূর্তগুলো ঠিকভাবে খেলতে পারেন, তাহলে ওই দিনে যেকোনো কিছু করতে পারেন। তাই এই মুহূর্তে অস্ট্রেলিয়া ভালো খেলছে না।’
দল বিদায় নিলেও ড্রেসিংরুমে ইতিবাচক ভাব আছে বলে জানান তিনি। যতিন্দর বলেন, ‘তারাও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই ক্যাম্পের পরিবেশ এমন যে ছেলেরা খুব ইতিবাচক আছে। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু বিষয় আমাদের পক্ষে যায়নি। তবে আমি বিশ্বাস করি, ছেলেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচের অপেক্ষায় আছে এবং নিজেদের ছাপ রাখতে চায়।’
আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৬-এ তিন ম্যাচে মাত্র এক জয় নিয়ে সুপার এইটের দৌড় থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে তাই দুই দলই চাইবে সম্মান রক্ষার লড়াইয়ে জিততে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy