‘অস্ট্রেলিয়ার মাঠেও লাল সবুজের পতাকা অক্ষুণ্ন থাকবে’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাঠে হতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন নারী এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশ প্রথমবারের মতো এতে

2026-02-20T21:52:46+00:00
2026-02-20T21:52:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘অস্ট্রেলিয়ার মাঠেও লাল সবুজের পতাকা অক্ষুণ্ন থাকবে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ৪৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাঠে হতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন নারী এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশ প্রথমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছে। কাল রাতে সিডিনির উদ্দেশে দেশ ছেড়েছে আফঈদা-ঋতুপর্ণারা। এই দলটির জন্য শুভকামনা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আমিনুল বলেছেন, ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক সোনালি অধ্যায় সূচিত করে আমাদের নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে। এই গৌরবময় মুহূর্তে আমি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সব খেলোয়াড়, কোচ এবং সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
মেয়েদের প্রশংসা করে সাবেক তারকা ফুটবলার বলেছেন, আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যেকোনও বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।
বাংলাদেশ সেখানে মুখোমুখি চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে। আমিনুলের বিশ্বাস, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে। আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy