ইরানে হামলার শঙ্কা, জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। ঘাঁটিটির নাম

2026-02-21T09:51:03+00:00
2026-02-21T09:56:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে হামলার শঙ্কা, জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা!
মিললো প্রমাণ নতুন ছবিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ এএম  আপডেট: ২১.০২.২০২৬ ৯:৫৬ এএম  (ভিজিট : ২০২)
X

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। ঘাঁটিটির নাম মুয়াফফাক সালতি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ধারণ করা উপগ্রহচিত্রে দেখা যায়, সেখানে ৬০টিরও বেশি আক্রমণাত্মক প্লেন পার্ক করা রয়েছে, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় তিনগুণ। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, গত রোববার থেকে অন্তত ৬৮টি কার্গো প্লেন ওই ঘাঁটিতে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, আরও কিছু যুদ্ধবিমান ছাউনির নিচে রাখা থাকতে পারে।


উপগ্রহচিত্রে আরও দেখা গেছে, আগের তুলনায় আধুনিক প্লেন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এফ-৩৫ ধরনের স্টেলথ যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি কয়েকটি ড্রোন ও হেলিকপ্টারও দেখা গেছে।

ঘাঁটিটিকে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে।


জর্ডানের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব প্লেন ও সামরিক সরঞ্জাম সেখানে মোতায়েন করা হয়েছে।


জর্ডানের এ ঘাঁটিতে পরিবর্তন বৃহত্তর আঞ্চলিক সামরিক প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে তিনি সীমিত সামরিক হামলার বিষয় বিবেচনা করছেন।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy