রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহী জেলা প্রশাসন- এর আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালন

2026-02-21T14:48:58+00:00
2026-02-21T14:48:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজশাহী জেলা প্রশাসন- এর আয়োজনে ২১  ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালন  করেছে রাজশাহী জেলা পরিষদ।

দিবসের প্রথম প্রহর ১২ টা ০১ মিনিটে রাজশাহী মহানগর সোনাদিঘীর মোড়ে  অবস্থিত  রাজশাহী কেন্দ্রীয়  শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান  রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ) মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:) মো: আলেফ আলী-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলে নীরবতা পালন করেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন  করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy