বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তথ্য কর্মকর্তাদের মতবিনিময়

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আজ বরিশাল বিভাগে কর্মরত তথ্য ও সম্প্রচার

2026-02-21T17:31:17+00:00
2026-02-21T17:31:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তথ্য কর্মকর্তাদের মতবিনিময়
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১১৭)
X

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আজ বরিশাল বিভাগে কর্মরত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। 

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয় এবং এর কাজের পরিধি ব্যাপক। এসময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং দাপ্তরিক কার্যক্রমকে বেগবান করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। 

মতবিনিময় সভায় তথ্য কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন। 

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও বিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল হান্নান অংশগ্রহণ করেন। 

এসময় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা, সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ বরিশাল জেলা তথ্য অফিস ও বাংলাদেশ বেতার, বরিশালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy