অস্ট্রেলিয়ায় পৌঁছেই ক্লান্তি ভুলে অনুশীলনে ঋতুপর্ণারা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর এই টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার

2026-02-21T19:28:19+00:00
2026-02-21T19:28:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়ায় পৌঁছেই ক্লান্তি ভুলে অনুশীলনে ঋতুপর্ণারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৪৫)
অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা-বাফুফে
X

অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা-বাফুফে

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর এই টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা ঢাকা থেকে রওনা হয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে এসে পৌঁছান। অস্ট্রেলিয়ান সময় রাত সাড়ে বারোটায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছান আফাঈদারা-ঋতুপর্ণারা। মাত্র সাত ঘণ্টা বিশ্রাম নিয়ে শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় অনুশীলন শুরু করেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার।
শনিবার সকাল ৮টা থেকে ১০টা দুই ঘণ্টা অনুশীলন হয়েছে বাংলাদেশ নারী দলের। ভ্রমণক্লান্তি থাকলেও অনুশীলন ভালোই হয়েছে এমনটাই জানিয়েছেন বাফুফের ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল, ‘ভ্রমণজনিত ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও তেমন কোনো ইনজুরি শঙ্কা নেই। সবাই ফিট রয়েছে। আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমাদের ট্রেনিং ভালোই হয়েছে।’
গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ এএফসির অফিসিয়িাল টিম হোটেলে উঠবে। এর আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই থাকবেন ঋতুপর্ণারা। গতকাল রাতে সেখানে থেকে ও আজ অনুশীলনের পর এই স্পোর্টস পার্কের সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশের গোলরক্ষক কোচ বলেন, ‘প্রপার ফুটবল টিমের জন্য যা সুযোগ-সুবিধা দরকার সবই রয়েছে।’
আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেমের মেয়েরা। ‘বি’ গ্রুপে পিটার জেমস বাটলারের দলের বাকি দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষের ম্যাচ দুটি বাংলাদেশ খেলবে সিডনিতে। উজবেকিস্তান ম্যাচ পার্থে। শুরুর দুই ম্যাচ সামনে রেখে সিডনিতেই তাঁবু ফেলেছে দল। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে শনিবার প্রথম অনুশীলন সেশন করেছে হয়েছে।
গোলকিপার কোচ উজ্জ্বল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে মেয়েরা। তিনি আরও বলেন,‘ আমরা গতকাল রাত ১২টায় এয়ারপোর্ট থেকে টিম হোটেলে এসে উঠেছি এবং এসে ডিনার করে আজকে সকালে ৮টা থেকে ১০টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। তো ভ্রমণজনিত যে ক্লান্তি সেটা তো আছেই খেলোয়াড়দের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির আশঙ্কা আমাদের মধ্যে নেই। খেলোয়াড়দের সবাই মোটামুটি ফিট আছেন।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় প্রথম দিনের অনুশীলন নিয়ে গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন,‘ আমরা চেষ্টা করছি এখন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছে, খেলোয়াড়েরাও সেভাবে চেষ্টা করতেছে। আজকের ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ফ্যাসিলিটি আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের সুযোগ-সুবিধা দরকার, সবই এখানে আছে। তাই আমাদের এটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।”






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy