বিশ্বকাপে জয়শূন্য ওমান, তবু গর্বিত অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলমান টি২০ বিশ্বকাপে ওমানের যাত্রা সুখকর না হলেও হতাশার মাঝেও গর্ব খুঁজে নিচ্ছেন অধিনায়ক জাতিন্দর সিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে

2026-02-21T21:04:16+00:00
2026-02-21T21:04:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে জয়শূন্য ওমান, তবু গর্বিত অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৩৫)
 ওমান অধিনায়ক জাতিন্দর সিং-ইন্টারনেট
X

ওমান অধিনায়ক জাতিন্দর সিং-ইন্টারনেট

চলমান টি২০ বিশ্বকাপে ওমানের যাত্রা সুখকর না হলেও হতাশার মাঝেও গর্ব খুঁজে নিচ্ছেন অধিনায়ক জাতিন্দর সিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে দলটি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের আসরে গ্রুপ ‘বি’-তে চার ম্যাচ খেলেও কোনো জয় পায়নি ওমান। নামিবিয়া ও কানাডার সঙ্গে তারাও ছিল সেই তিন দলের একটি, যারা এবারের বিশ্বকাপে জয়ের দেখা পায়নি।
ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই শেষ করতে হয়েছে তাদের অভিযান। শুক্রবার শ্রীলংকার পাল্লেকেলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জতিন্দর বলেন, ‘বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য বিশাল গর্বের। ফলাফল আমাদের পক্ষে যায়নি, কিন্তু দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা আমাদের জন্য অনেক বড় অর্জন।
দলের প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেন ওমান অধিনায়ক। তার মতে, পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ না পাওয়ায় প্রতিযোগিতামূলক ধার কম ছিল দলের। ‘আমরা চেয়েছিলাম শক্তিশালী দলের বিপক্ষে নিয়মিত খেলতে। কিন্তু পূর্ণ সদস্য দেশগুলোর সমর্থন না থাকায় সেই সুযোগ হয়নি।
ঘরোয়া ক্রিকেট আন্তর্জাতিক মানের সমতুল্য নয়,’ বলেন তিনি। টানা দুই বিশ্বকাপেই জয়শূন্য থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী জাতিন্দর। ‘এই মঞ্চে খেলার অভিজ্ঞতা আমাদের বড় শিক্ষা দিয়েছে। এখন আমরা জানি, এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে কী ধরনের প্রস্তুতি দরকার। ছেলেরা অনেক ইতিবাচক দিক শিখেছে,’ যোগ করেন তিনি।
ওমানের বিদায় হতাশার হলেও, তরুণ ক্রিকেটারদের জন্য এটি হয়ে থাকল শেখার বড় প্ল্যাটফর্ম—এমনটাই বিশ্বাস দলটির নেতৃত্বের। আগামী আসরে আরো শক্তভাবে ফিরে আসার প্রত্যয় নিয়েই দেশে ফিরছে ওমান শিবির।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy