সেমিফাইনাল খেলতে পারবে না ভারত : আমির

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আভিশেক শার্মাকে ‘স্লগার’ বলায় এমনিতেই বেশ আলোচনায় আছেন মোহাম্মাদ আমির। এর সঙ্গে যোগ হয়েছে ভারতীয় দলকে নিয়ে তার

2026-02-21T21:07:31+00:00
2026-02-21T21:07:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সেমিফাইনাল খেলতে পারবে না ভারত : আমির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৫৫)
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক পেসার মোহাম্মদ আমির-ফাইল ছবি
X

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক পেসার মোহাম্মদ আমির-ফাইল ছবি

আভিশেক শার্মাকে ‘স্লগার’ বলায় এমনিতেই বেশ আলোচনায় আছেন মোহাম্মাদ আমির। এর সঙ্গে যোগ হয়েছে ভারতীয় দলকে নিয়ে তার ভবিষ্যদ্বাণী। সুরিয়াকুমার ইয়াদাভের দলকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন না তিনি। আলোচিত সেই মন্তব্য নিয়ে পাকিস্তানের পেসার বললেন, নিজের ভাবনায় তিনি এখনও অটল।
টি২০ বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপা জয়ের লড়াইয়ে সবচেয়ে ফেভারিট। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে তারা সুপার এইটে উঠেছে। গত বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ৪৫ টি২০’র স্রেফ ৬টি তারা হেরেছে। তবে পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে আমির বলেন, এই ভারতীয় দলের ব্যাটিং একটু নড়বড়ে এবং শেষ পর্যন্ত তারা সেমি-ফাইনালে যেতে পারবে না। সেই মন্তব্য নিয়ে আলোচনার ঝড়ের মধ্যে একই অনুষ্ঠানে তাকে আবার প্রশ্নটি জিজ্ঞেস করলেন সঞ্চালক। আমির জানালেন, তিনি আছেন আগের অবস্থানেই।
“এটা আমার মতামত। বলছি না যে ভারত খারাপ দল। তাদের ব্যাটিং যেভাবে পারফর্ম করেছে এবং গোটা দল যেভাবে নিজেদের মেলে ধরেছে, সেসবের ওপর ভিত্তি করে এটা স্রেফ আমার বিশ্লেষণ। আমার মতে, এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ শ্রেয়তর দল। এজন্যই আমি ভারতকে সেমি-ফাইনালিস্ট হিসেবে বেছে নেইনি।”
“আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কি আমাকে বলতে জোর করবেন যে ভারত ফাইনালে খেলবে? তারা ফাইনালে খেলুক বা না খেলুক, আমার তাতে কী! আমার স্রেফ মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমি-ফাইনালে খেলবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলছে।”
কিন্তু তার এই ভবিষ্যদ্বাণী যদি ভুল প্রমাণিত হয়? আমিরের ঝটপট জবাব, “ হলেই কী! ভারত যদি ফাইনালে খেলে তো ভালোৃ আমার কী!”







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy