রোনালদোর নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগামী মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য পর্তুগাল পূর্ণ শক্তির দল নিয়ে মেক্সিকো সফর করবে। আল-নাসরের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো

2026-02-21T21:15:42+00:00
2026-02-21T21:15:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোনালদোর নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৪৯)
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো-ফাইল ছবি
X

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো-ফাইল ছবি

আগামী মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য পর্তুগাল পূর্ণ শক্তির দল নিয়ে মেক্সিকো সফর করবে। আল-নাসরের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো ২৬ সদস্যের পর্তুগাল দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।  পর্তুগিজ মহাতারকা রোনালদো নিষেধাজ্ঞার কারণে ২০২৫ সালের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেননি। 
তবে ৪১ বছর বয়ফহ রোনালদো আগামী ২৮ মার্চ নতুনভাবে সংস্কার করা মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে দলকে নেতৃত্ব দিবেন। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দিন পর আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষেও মাঠে নামবেন তিনি। 
বিশ্বকাপের মূল পর্বে পর্তুগাল ‘কে’-গ্রুপে খেলবে। আগামী ১৭ জুন পর্তুগীজরা ইন্টার-কনফেডারেশন প্লে-অফ’১ এর বিজয়ীর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে। ২৩ জুন উজবেকিস্তান ও ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্ব শেষ করবে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy