মুস্তাফিজসহ দ্য হান্ড্রেডের নিলামের তালিকায় ২৩ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি আসর ‘দ্য হান্ড্রেড’ ২০২৬ আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। এই তালিকায় সবচেয়ে

2026-02-21T21:23:14+00:00
2026-02-21T21:23:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুস্তাফিজসহ দ্য হান্ড্রেডের নিলামের তালিকায় ২৩ বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৭৪)
মুস্তাফিজুর রহমান-ফাইল ছবি
X

মুস্তাফিজুর রহমান-ফাইল ছবি

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি আসর ‘দ্য হান্ড্রেড’ ২০২৬ আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। এই তালিকায় সবচেয়ে বেশি ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে মুস্তাফিজুর রহমান-এর।
লন্ডনের পিকাডিলি লাইটসে আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে এই নিলাম। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গত শুক্রবার নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।
এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশিদের মধ্যে ভিত্তিমূল্যের শীর্ষে থাকা মুস্তাফিজুর রহমান-এর দাম ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য লেগ-স্পিনার রিশাদ হোসেনের, যার পরিমাণ ৭৫ হাজার পাউন্ড। তালিকার বাকি ২১ জন ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩১ হাজার পাউন্ড করে।
২০২১ সালে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটার এই লিগে খেলার সুযোগ পাননি।
নিলামের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী আটটি দল তাদের পছন্দের প্রায় ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা জমা দেবে। দলগুলোর সামগ্রিক আগ্রহের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রায় ২০০ জন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে, যাদের নাম নিলামের টেবিলে তোলা হবে।
নিলামে থাকা ২৩ বাংলাদেশি ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy