রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন

2026-02-22T10:30:10+00:00
2026-02-22T10:48:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম  আপডেট: ২২.০২.২০২৬ ১০:৪৮ এএম  (ভিজিট : ৪৫)
X

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশের ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী একই দিন দুপুরে মৃত্যুবরণ করেন। বাবাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোল আবেদন করা হয়।

আবেদনটি বিবেচনা করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

এরপর জেলা পুলিশের কঠোর পাহারায় আলাউদ্দিন জানাজায় অংশ নেন এবং পরে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন , “পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আলাউদ্দিনকে সন্ধ্যা সারে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের জন্য জানাজায় অংশ নিতে দেওয়া হয়। জানাজা শেষে নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।”

গত বছরের ১ ডিসেম্বর নিমতলা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয় এবং তিনি বর্তমানে সেই মামলায় রাজবাড়ী জেলা কারাগারে বন্দি রয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy