পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল

2026-02-22T10:43:03+00:00
2026-02-22T10:46:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ এএম  আপডেট: ২২.০২.২০২৬ ১০:৪৬ এএম  (ভিজিট : ৫৬)
 প্রধানমন্ত্রী তারেক রহমান
X

প্রধানমন্ত্রী তারেক রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের চতুর্থ কার্যদিবসে আজ সচিবালয়ে অফিস করবেন তিনি। দিনের কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় দফতরে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। একই দিনে বেলা ১১টায় সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, দেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ১৮ ফেব্রুয়ারি তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শেরে বাংলা নগরে গিয়ে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর সচিবালয়ে প্রথম দফায় অফিস করেন তিনি।

১৯ ফেব্রুয়ারিতেও সচিবালয়ে দাফতরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। শুক্রবার সরকারি ছুটি থাকলেও, শনিবার ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তিনি। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ছুটির দিনেও কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy