৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সৌদি প্রো লিগে আবারও নিজের কিংবদন্তি ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।জোড়া গোলের নৈপুণ্যে আল হাজেমকে

2026-02-22T11:29:48+00:00
2026-02-22T11:29:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ এএম   (ভিজিট : ৪০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সৌদি প্রো লিগে আবারও নিজের কিংবদন্তি ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

জোড়া গোলের নৈপুণ্যে আল হাজেমকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর। এই ম্যাচের পর রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৫।   


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোনালদো। খেলা শুরুর মাত্র ২০ সেকেন্ডের মাথায় প্রথম সুযোগ তৈরি করেন তিনি। এরপর কিংসলি কোমানের নিখুঁত পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো যা ছিল তার ক্যারিয়ারের ৯৬৪তম গোল।

প্রথমার্ধে আধিপত্য বজায় রাখে আল নাসর। জোয়াওয়ের দারুণ ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলি কোমান। এর মধ্যে রোনালদো আরও একবার জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।


দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি আল নাসর। অ্যাঞ্জেলোর একক প্রচেষ্টায় আসে দলের তৃতীয় গোল। ম্যাচের শেষ দিকে আবারও বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে তিনি স্পর্শ করেন ৯৬৫ গোলের ঐতিহাসিক মাইলফলক, আর হাজার গোলের স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছে যান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। 


এদিকে শীর্ষে থাকা আল হিলাল ড্র করায় পয়েন্ট টেবিলে পরিবর্তন আসে। এই জয়ের ফলে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্সে সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে যোগ হয়েছে নতুন উত্তেজনা। আর আল নাসরের জার্সিতে ট্রফি জয়ের স্বপ্ন আরও জোরালো হয়েছে রোনালদোর।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy