ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে কঠোর বিকল্প পরিকল্পনা। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির

2026-02-22T12:07:02+00:00
2026-02-22T12:07:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ৯০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে কঠোর বিকল্প পরিকল্পনা। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সব পথ স্থায়ীভাবে বন্ধ করার প্রতিশ্রুতি না দেয়, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার ছেলে মোজতাবা খামেনিসহ ধর্মীয় নেতৃত্বকে সরিয়ে দেওয়ার বিকল্প বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

অ্যাক্সিওস জানিয়েছে, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য ট্রাম্পকে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে পেন্টাগন। এসব প্রস্তাবের মধ্যে একটি হলো খামেনি ও তার ছেলেকে সরিয়ে দিয়ে দেশটির ‘মোল্লাতন্ত্র’ ভেঙে দেওয়া। এমন পরিকল্পনা কয়েক সপ্তাহ আগেই ট্রাম্পের কাছে পেশ করা হয়। 

মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত কী বেছে নেবেন, তা কেউ জানে না। তিনি নিজেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে সব পথই খোলা আছে।

সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্প এমন একটি চুক্তি চান যেন তিনি দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারেন। 

এদিকে উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েল মনে করছে, ইরানের সঙ্গে সমঝোতার চেয়ে যুদ্ধের আশঙ্কাই বেশি। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy