ঈদ সামনে রেখে রাজধানীর শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

রাজধানীর শপিংমল ও বিপণি-বিতানগুলোতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিছুটা আগেভাগেই ক্রেতারা আসছেন ঈদের কেনাকাটা করতে। বিভিন্ন শপিং

2026-02-22T12:55:19+00:00
2026-02-22T12:55:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদ সামনে রেখে রাজধানীর শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৯৪)
X

রাজধানীর শপিংমল ও বিপণি-বিতানগুলোতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিছুটা আগেভাগেই ক্রেতারা আসছেন ঈদের কেনাকাটা করতে। বিভিন্ন শপিং মলে ইফতারের পর বাড়ছে মানুষের সমাগম বাড়ছে, চলছে বেচাকেনা।

যারা ভিড় এড়িয়ে ঈদের কেনাকাটা করতে চান, মূলত তাদের আনাগোনাই মার্কেটগুলোতে। তবে সবাই যে কেনাকাটা করছেন তা নয়, কেউ কেউ পছন্দ করে রাখছেন, কিনবেন পরে। শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি মেয়েদের থ্রি পিস সালোয়ার কামিজ, আনস্টিচ লনের চাহিদাও বেশ। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন ধরনেরর শাড়ি, কুর্তি, টপস, লেহেঙ্গা, গাউন সেট ও ভারী কারুকার্যের ড্রেস। সুতি, কাতান, মসলিন পোশাকের কাটতিও ভালো।

পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি ও কুর্তা। ক্রেতারা জানান, পোশাকের দাম এবার বেশি।

বিক্রেতাদের একজন বলেন, ‘নতুন নতুন কাপড় এসেছে এ বছর। চায়না থেকে ইম্পর্ট হয়েছে। বেচাকেনা চলছে আমাদের।’
ক্রেতারা জানান, একটু আগেই কেনাকাটা শুরু করেছেন তারা। পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করছেন তারা।

বিক্রেতারা বলছেন, আমদানি করা পোশাকের দাম কিছুটা বেশি। তবে এবার প্রথম থেকেই ভালো সাড়া মিলছে, আগামী সপ্তাহ থেকে বাড়বে বিক্রি।

বিক্রেতাদের একজন বলছেন, শেষ সময়ে ভিড়ের মধ্যে যারা আসতে চায় না, সেসব ক্রেতারা এখন আসছেন। আমরা তাদের কাছে পণ্য বিক্রি করছি। বিভিন্ন পণ্যর সঙ্গে ফ্রি জিনিস দেয়া হচ্ছে। বর্তমানে যা বিক্রি হচ্ছে এর থেকেও বাড়ার সমস্ভনা রয়েছে সামনের সময়ে।

রমজানে সাধারণত শপিংমলগুলো মধ্য রাত অব্দি খোলা থাকে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে মার্কেটগুলোতে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy