প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ৩:৪৮ পিএম (ভিজিট : ৬৩)

X
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি আর চুক্তি নবায়ন করতে চাইছেন না বলে বিসিবি জানিয়েছিলেন। এর পর থেকে নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।
অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার (২২ ফেব্রুয়ারি) নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচকও ছিলেন।
দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হাবিবুল বাশার সুমনকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।