আলমডাঙ্গা ইটভাটা মালিক-শ্রমিক সংঘর্ষে আহত ৪

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা ব্রিজ সংলগ্ন এলাকায় ইটভাটা মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার সকাল

2026-02-22T15:56:25+00:00
2026-02-22T15:56:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আলমডাঙ্গা ইটভাটা মালিক-শ্রমিক সংঘর্ষে আহত ৪
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৩৯৫)
X

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা ব্রিজ সংলগ্ন এলাকায় ইটভাটা মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষোভ করলে ভাটা মালিক মো. হায়দার আলী ও তার সহযোগীরা শ্রমিকদের জিম্মি করে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে চারজন আহত হন।

আহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে এমদাদুল হক (২৫), মো. আসাদ আলীর ছেলে মোহাম্মদ নয়ন (২৫), ইমাদুল হক (৩০) এবং মধুপুর গ্রামের আব্দুল গনির ছেলে মিঠু (ভাটার সর্দার)।

খবর পেয়ে নারায়ণকান্দি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

অন্যদিকে ভাটা মালিক মো. হায়দার আলী দাবি করেন, আক্তার হোসেনের নির্দেশেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, ঘটনাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে।

স্থানীয় শ্রমিকরা দাবি করেছেন, আক্তার হোসেন এ সংঘর্ষের সঙ্গে জড়িত নন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy