রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া

2026-02-22T16:45:14+00:00
2026-02-22T16:45:14+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৪৯)
X


প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) কেন্দ্রীয় মসজিদে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, রুহুল কবির রিজভী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৭৮৭ দিন অবস্থান করে তিনি দলের প্রতি আনুগত্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. আউয়াল আরও বলেন, গণতন্ত্রের জন্য নিরলস পরিশ্রম করতে গিয়ে নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখতে পারেননি রিজভী। নির্বাচনে দলকে বিজয়ী করতে বিরামহীন কাজ করার সময় গত ১০ ফেব্রুয়ারি তিনি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন। এ অবস্থায় তার দ্রুত সুস্থতা কামনায় এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত প্রার্থনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

দোয়া মাহফিলে উপস্থিত নেতারা রুহুল কবির রিজভীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy