যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান। শনিবার (২১ ফেব্রুয়ারি) হরমুজ প্রণালীতে ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়ায় প্রথমবারের

2026-02-22T18:31:40+00:00
2026-02-22T18:31:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ২৫)
X



যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান। শনিবার (২১ ফেব্রুয়ারি) হরমুজ প্রণালীতে ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়ায় প্রথমবারের মতো সায়াদ-৩জি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি নৌবাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ভূমিভিত্তিক সায়াদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৌ-সংস্করণ ‘সায়াদ-৩জি’ যুদ্ধজাহাজ ‘শহীদ সায়াদ শিরাজী’ থেকে উৎক্ষেপণ করা হচ্ছে।


ইরান দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য, এটি শহীদ সোলাইমানি শ্রেণির যুদ্ধজাহাজগুলোর জন্য আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে সক্ষম।

তিন দিনব্যাপী এই মহড়া ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) শেষ হয়। এর আগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার অংশ হিসেবে ইরান আকাশসীমার বড় অংশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয় ও অনেক সংস্থা বিকল্প রুট ব্যবহার শুরু করে।


ইরানের এই সামরিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান পরিচালনাকারীদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে। ওয়াশিংটনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে সম্ভাব্য চুক্তি বা সামরিক পদক্ষেপ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত স্পষ্ট হবে বলে জানান। তিনি সতর্ক করে বলেন, তেহরান থেকে কোনো হুমকি এলে তা মোকাবিলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র।









Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy