সিডনির গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই আনিকার

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপ খেলতে গত পরশু রাতে সিডনি পৌঁছেছে। রোববার দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দল

2026-02-22T19:59:40+00:00
2026-02-22T19:59:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিডনির গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই আনিকার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৩৫)
অস্ট্রেলিয়ার ডিনিতে রোববার বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যের সঙ্গে অনুশীলন করছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী-ইন্টারনেট
X

অস্ট্রেলিয়ার ডিনিতে রোববার বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যের সঙ্গে অনুশীলন করছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী-ইন্টারনেট

বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপ খেলতে গত পরশু রাতে সিডনি পৌঁছেছে। রোববার দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দল সিডনির ভ্যালেন্টাইন্স পার্কে অনুশীলন করেছে। এশিয়া কাপে বাংলাদেশ দলে রয়েছেন সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। রোববার সিডনিতে দ্বিতীয় দিনের অনুশীলনের পর বাফুফে আনিকার ভিডিও বার্তা দিয়েছে। সেখানে তিনি বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম। তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে।’
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বৃহস্পতিবার রাতে দেশ ছাড়ার পর শুক্রবার সিডনিতে পৌঁছান আফঈদা-মনিকারারা। সেখানে গিয়ে তীব্র গরমের চ্যালেঞ্জে পড়েছেন বাংলাদেশের ফুটবলাররা। সিডনির ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রখর রোদে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন পিটার বাটলারের শিষ্যরা।
দলের বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই এই আবহাওয়া মানিয়ে নেওয়া কিছুটা কঠিন হয়ে উঠেছে। তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছেন সুইডেনপ্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। শীতপ্রধান ইউরোপে বেড়ে ওঠা ২১ বছর বয়সি এই ফুটবলারের জন্য সিডনির গরম নতুন অভিজ্ঞতা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো এক ভিডিও বার্তায় আনিকা বলেন, ‘সত্যি বলতে আবহাওয়া নিয়ে কিছুটা কষ্ট হচ্ছে। এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে বাংলাদেশের চেয়েও এখানে বেশি গরম মনে হচ্ছে।’
সুইডেনের ঠান্ডা পরিবেশ থেকে অস্ট্রেলিয়ার সিডনির গরম আনিকার কাছে কঠিন স্বাভাবিক। এ নিয়ে বলেন, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম। আমি আফিদার সঙ্গেই থাকছি এবং আমরা সিডনিতে খুব মজা করছি। দলের সবার মধ্যকার বোঝাপড়া আরও ভালো হচ্ছে।’
তবে প্রতিকূল পরিস্থিতি তাকে দমাতে পারেনি। অনুশীলনের পাশাপাশি দলের সঙ্গে সময় কাটানো উপভোগ করছেন তিনি। ঢাকায় ক্যাম্প চলাকালে অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে রুম শেয়ার করেছিলেন আনিকা, সিডনিতেও তার সঙ্গী আফঈদাই। এতে দলীয় বোঝাপড়া আরও দৃঢ় হচ্ছে বলে মনে করেন তিনি।
আনিকা বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। আবহাওয়া গরম হলেও আমরা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। প্রতিদিন পারফরম্যান্স উন্নত হচ্ছে। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ দল। আগামী ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত অফিশিয়াল হোটেলে উঠবে তারা।
মূল প্রতিযোগিতা শুরু হবে ৩ মার্চ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে মাঠে নামার আগে সিডনির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াই এখন বাংলাদেশের অন্যতম লক্ষ্য।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy