বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না সাইফ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ওই সময়ে অদম্য টি২০ কাপে খেলেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।

2026-02-22T20:03:21+00:00
2026-02-22T20:03:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না সাইফ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ২৬)
ক্রীড়া প্রতিবেদক
X

ক্রীড়া প্রতিবেদক

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ওই সময়ে অদম্য টি২০ কাপে খেলেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর কিছুদিন বিশ্রামে থেকে তারা আবারও মাঠে নামছেন। আজ সোমবার থেকে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ ( বিসিএল)। তবে তার আগে রাজশাহীর উইকেট নিয়ে কথা বলেছেন ক্রিকেটার সাইফ হাসান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মিরপুরে উইকেট যে খুব খারাপ হয় তা না। রাতের ম্যাচগুলোয় সবসময় উইকেট ভালো থাকে। যখন শিশির পড়ে তখনও ভালো থাকে। এটা নির্ভর করে আসলে, একেক দিন একেক রকম থাকে। আমরা জানি রাজশাহী এবং বগুড়ায়–ও ভালো উইকেট থাকে। তাই আমার মনে হয় এটা নির্ভর করে আসলে কোন দিনে কেমন থাকে, এর সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব জরুরি।’
বাংলাদেশ জাতীয় দলে ওপেনারদের মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে সাইফ বলেন, ‘(দলের মধ্যে) প্রতিযোগিতা আছে কি না জানি না। সর্বশেষ দলে কে ছিল না ছিল... আসলে অনেকদিন হয়ে গেছে। নতুন টুর্নামেন্ট আছে। এখন আমরা বিসিএল খেলব, সবার নজর এখানে থাকবে। এখানে যদি একটা ভালো শেপে সবাই আসতে পারে আশা করি ভালো হবে। আমরা বেশিরভাগ ম্যাচ টি২০ খেলছি গত কয়েক মাস। তাই খুব ভালো হলো আমাদের জন্য (এখন বিসিএলে ওয়ানডে খেলার সুযোগ), ভালো একটা প্রস্তুতি হবে আমাদের সবার জন্য।’
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চান না ডানহাতি এই ব্যাটসম্যান সাইফ হাসান, ‘একেক জনের গোল একেক রকম হতে পারে। তবে আমার মনে হয় এত দূরেরটা না দেখে, প্রথমে দেখা উচিত আমরা ওয়ানডে খেলা শুরু করছি অনেকদিন পর। কীভাবে নিজেদেরকে তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারি দেখতে হবে। তারপর ধাপে ধাপে সামনে যে সিরিজগুলো আসবে, সেগুলোর ওপর নজর রাখা উচিত আমাদের।’
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম সারির ব্যাটমসম্যান সাইফ হাসান 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy