রোনালদোর জোড়া গোলে সৌদি লিগের শীর্ষে আল নাসর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আল নাসরে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাবে বিদ্রোহ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে দুটি

2026-02-22T20:06:28+00:00
2026-02-22T20:06:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোনালদোর জোড়া গোলে সৌদি লিগের শীর্ষে আল নাসর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৪০)
জোড়া গোল করে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনালদো।
X

জোড়া গোল করে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনালদো।

আল নাসরে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাবে বিদ্রোহ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে দুটি লিগ ম্যাচসহ এএফসি কাপের একটি ম্যাচে অনুপস্থিত থেকেছেন। আর সেই বিদ্রোহের অবসান ঘটিয়ে দলে ফিরে দারুণ ছন্দে রয়েছেন তিনি। শনিবার রাতে তার জোড়া গোলে আল হাজেমকে ৪-০ ব্যবধানে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠেছে আল নাসর। 
৪১ বছর বয়সি পর্তুগিজ তারকা ম্যাচের ১৩ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন। কিংসলে কোমানের পাস থেকে বক্সের জটলায় বল পেয়ে তা ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে দূরের কোণে জাল খুঁজে নেন। অফসাইড সন্দেহে ভিএআর যাচাইয়ের পর অবশ্য গোলটি বৈধ ঘোষণা করা হয়েছে। ৩০ বছর পূরণ করার পর এটি ছিল রোনালদোর ৫০০তম গোল।
আধাঘণ্টার মাথায় হোয়াও ফেলিক্সের সহায়তায় দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড কোমান। বিরতির ঠিক আগে রোনালদোর আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। দ্বিতীয়ার্ধে আরেকবার অফসাইডের ফাঁদে পড়েন রোনালদো। তবে ৭৭ মিনিটে নিজেদের অর্ধ থেকে দারুণ একক দৌড়ে ব্যবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলো।
অবশেষে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি পান রোনালদো। কোমানের ছোট পাস ধরে পেনাল্টি বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোলটি করেন তিনি। এবারও অফসাইড সন্দেহে ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। টানা অষ্টম লিগ জয়ে এক পয়েন্ট ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে পেছনে ফেলেছে আল নাসর। আল হিলাল ঘরের মাঠে ১০ জনের আল ইত্তিহাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy