আবারও ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আশা জাগিয়ে এবারও পারলো না বাংলাদেশ। নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজদের। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট

2026-02-22T20:31:35+00:00
2026-02-22T20:31:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স
আবারও ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৫২)
এবারও ট্রফি জেতা হলো না বাংলাদেশের মেয়েদের
X

এবারও ট্রফি জেতা হলো না বাংলাদেশের মেয়েদের

আশা জাগিয়ে এবারও পারলো না বাংলাদেশ। নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজদের। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এই প্রতিযোগিতার প্রথম আসর বসেছিল ২০২৩ সালে হংকংয়ে। সেবারও ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই গতি খুঁজে পায়নি বাংলাদেশের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে গেছে। ওপেনার শামীমা সুলতানা সর্বোচ্চ ২০ রান করেন। শারমিন সুলতানা করেন ১৮ এবং ফাহিমা খাতুন করেন ১৪ রান।
ভারতের হয়ে সেরা বোলার ছিলেন প্রেমা রাওয়াত। ১২ রানে ৩ উইকেট নিয়েছেন। তনুজা কানওয়ার ও সোনিয়া মেনধিয়া নেন দুটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪৪ রানে ৪ উইকেট তুলে ভারতীয় ‘এ’ দলকে চাপে ফেলতে পেরেছিল ফাহিমা খাতুনের দল। তার পর অবশ্য ভারত ঘুরে দাঁড়িয়েছে। পঞ্চম উইকেটে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস মেরামত করেন তেজল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব।
৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন তেজল। রাধা করেন ৩০ বলে ৩৬ রান। তাদের দায়িত্বশীলতায় ৭ উইকেটে ১৩৪ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করায় ভারত।বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। একটি করে নেন ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy