প্রথম ম্যাচেই মেসিদের হার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মেজর লিগ সকারে মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারে দেখেছে ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে বড় ব্যবধানে

2026-02-22T20:47:41+00:00
2026-02-22T20:47:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম ম্যাচেই মেসিদের হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৪২)
 সনদের দলের কাছে পেরে ওঠেনি মেসির দল ইন্টার মায়ামি
X

সনদের দলের কাছে পেরে ওঠেনি মেসির দল ইন্টার মায়ামি

মেজর লিগ সকারে মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারে দেখেছে ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে বড় ব্যবধানে হেরেছে মেসিদের দল।  পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল মায়ামি। তাই সুযোগ কাজে লাগিয়ে গোল করে জয় নিশ্চিতে ভূমিকা রাখেন ডেভিড মার্টিনেজ, ডেনিস বুয়াঙ্গা ও নাথান অরডাজ।

প্রথমার্ধে স্বাগতিক লস অ্যাঞ্জেলেসের আধিপত্য ছিল স্পষ্ট। মজবুত রক্ষণভাগে প্রতিপক্ষের সব প্রচেষ্টাই নষ্ট করে দেয় তারা। তারপর গোলপোস্ট থেকে অনেক দূরে বল পুনরুদ্ধার করে দ্রুতগতির আক্রমণে সুযোগ তৈরি করে খেলেছে।  তেমনই ধারাবাহিকতায় গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন সন হিউং-মিন।

 গোলরক্ষক সেন্ট ক্লেয়ারের সঙ্গে একার লড়াইয়ে সফল হলেও জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় শট নিতে পারেননি। পরে ডেনিস বুয়াঙ্গাকে পাস দিলে তার শটও রুখে দেন গোলরক্ষক। কয়েক মিনিট পর সনের পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ডেভিড মার্টিনেজ। কিছুক্ষণ পর আবার গোলের সুযোগ পেলেও এবার তার শট অল্পের জন্য বাইরে চলে যায়।

বিরতির পর মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করেন। আংশিকভাবে সফলও হন। মাঠে গুছিয়ে খেলে কিছুটা প্রভাব বিস্তার করে ইন্টার মায়ামি। তবে গোলের সামনে শতভাগ নিখুঁত নৈপুণ্য দেখাতে পারছিল না। এমনকি বুয়াঙ্গার গতির সঙ্গেও পেরে উঠেনি তারা। যার ফলশ্রুতিতে ৭২ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন ডেনিস বুয়াঙ্গা। যোগ করা সময়ে নাথান অরডাজ তৃতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেছেন।

নতুন মৌসুমে এটি ইন্টার মায়ামির প্রথম হার। আগামী রোববার অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে তারা। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy