ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সাথে আমিনুল ইসলামকে

2026-02-23T11:48:59+00:00
2026-02-23T12:26:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ২৩.০২.২০২৬ ১২:২৬ পিএম  (ভিজিট : ১৯৬)
আইনজীবী আমিনুল ইসলাম
X

আইনজীবী আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সাথে আমিনুল ইসলামকে নতুন প্রসিকিউটর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ সোমবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ (অ্যাক্ট নং.এক্সআইএক্স অব ১৯৭৩) এর সেকশন ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ প্রদান করা হলো। 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, একই সঙ্গে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তারিখে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে জুলাই ২০২৪-এর গণ-আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যা ও আহত করার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম পরিচালনা করছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংঘটিত গুমের ঘটনাসংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।




  বিষয়:   আমিনুল ইসলাম  ট্রাইব্যুনাল  চিফ প্রসিকিউটর  আইন ও আদালত 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy