মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পবিত্র মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি আরবের

2026-02-23T12:05:23+00:00
2026-02-23T12:05:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পবিত্র মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি আরবের জারি করা এক রাজকীয় আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সৌদি গেজেট।

১৯৬৩ সালে মদিনায় জন্মগ্রহণ করা শেখ সালেহ আল-মাগামসি বিদ্বৎপূর্ণ পরিবেশে বেড়ে ওঠেন। অল্প বয়স থেকেই তিনি ইসলামি শিক্ষায় মনোনিবেশ করেন এবং পরবর্তীতে পবিত্র কুরআনের তাফসিরে বিশেষজ্ঞতা অর্জন করেন।

দীর্ঘদিন ধরে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুরআনের ব্যাখ্যায় তার শান্ত, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষভাবে প্রশংসিত। সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে ধর্মীয় বিষয়কে যুক্ত করে ব্যাখ্যা দেওয়ার দক্ষতার জন্যও তিনি পরিচিত।

সৌদি আরবের ভেতরে ও বাইরে শেখ সালেহ আল-মাগামসির ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি অসংখ্য ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং কুরআন চিন্তন, সীরাতুন্নবী (সা.) ও ইসলামি মূল্যবোধ নিয়ে বক্তব্য রেখেছেন। এছাড়া বিভিন্ন ইসলামি সম্মেলন ও সেমিনারে অংশ নিয়ে বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় বিষয়ে ভারসাম্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।

সহজ ও প্রাঞ্জল ভাষায় গভীর ইসলামি জ্ঞান উপস্থাপনের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। তার এই নতুন দায়িত্ব গ্রহণকে মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy