'এল মেনচো' নিহত হওয়ার জেরে বিশ্বকাপ আয়োজক শহরে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক

খেলাধুলা

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি মাদকচক্রের শীর্ষ নেতার মৃত্যুতে দেশজুড়ে অস্থির নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে। এর জেরে মেক্সিকান ঘরোয়া

2026-02-23T14:02:51+00:00
2026-02-23T14:02:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
'এল মেনচো' নিহত হওয়ার জেরে বিশ্বকাপ আয়োজক শহরে অস্থিরতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৫২)
X

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি মাদকচক্রের শীর্ষ নেতার মৃত্যুতে দেশজুড়ে অস্থির নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে। এর জেরে মেক্সিকান ঘরোয়া ফুটবল লিগের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচও স্থগিত করা হয়েছে।


আগামী জুনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি এলাকায় সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের নেতা নিহত হওয়ার পরই নেওয়া হয় এই সিদ্ধান্ত। খবর, ইএসপিএন'র।


মূলত, কুখ্যাত মাদকচক্র কার্টেল হালিস্কো নুয়েভা জেনেরাসিওনের নেতা 'এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হন। পরে তাকে হেলিকপ্টারে মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই দেশটির প্রায় এক ডজন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। দেশজুড়ে চলছে সহিংসতা।


জালিস্কো রাজ্যের রাজধানী গুয়াদালাহারা আগামী জুনে ২০২৬ ফিফা বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজন করার কথা রয়েছে। এর মধ্যে দুটি ম্যাচে অংশ নেবে দক্ষিণ কোরিয়া। এছাড়া সেখানে ম্যাচ খেলবে সহ-আয়োজক মেক্সিকো, স্পেন, উরুগুয়ে ও কলম্বিয়া।


এদিকে আগামী বুধবার আইসল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকো। ম্যাচটি হওয়ার কথা এস্তাদিও কোরেগিদোতে। তবে ম্যাচটি স্থগিত করা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মেক্সিকান ফুটবল ফেডারেশন






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy