প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৭ পিএম আপডেট: ২৩.০২.২০২৬ ২:৪১ পিএম (ভিজিট : ১১৫)

X
দেশের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, ফ্যামিলি কার্ডের মতো স্মার্ট কৃষি কার্ড প্রকল্প দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।