পুঠিয়ায় নবনির্বাচিত এমপির সঙ্গে মতবিনিময় সভা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা

2026-02-23T15:45:19+00:00
2026-02-23T15:45:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় নবনির্বাচিত এমপির সঙ্গে মতবিনিময় সভা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৪২৮)
X

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভার শুরুতেই ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুঠিয়া উপজেলা হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি রিপন রেজা, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজসেবা অফিসার রবিউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, পুঠিয়া উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবশেষে তিনি সকলকে একযোগে কাজ করে পুঠিয়াকে একটি উন্নত, আধুনিক উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy