ঘাটাইলে গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলায় নারীসহ ৫জন আহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২নং ইউনিয়নের নরজোনা গ্রামের জমির পাশে গাছের ডাল কাটা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪জন

2026-02-23T16:17:35+00:00
2026-02-23T16:35:45+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলায় নারীসহ ৫জন আহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ৪:৩৫ পিএম  (ভিজিট : ৪৫)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২নং ইউনিয়নের নরজোনা গ্রামের জমির পাশে গাছের ডাল কাটা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হন। গত শনিবার এ ঘটনা ঘটে। 


আহতরা হলেন (১)শামিম খান(২)তুহিন খান(৩)মিজানুর রহমান খান(৪)আরিফ খাঁন(৫)সাজেদা খান। মুমুর্ষ অবস্থায় তাদের কে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষেয়ে ১৪জন কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ মোঃ ইয়াদ আলী খান ঘাটাইল থানায় দায়ের করেছে।

লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে ভুক্তভোগী স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় উপজেলার নরজোনা গ্রামে ইয়াদ আলী খানের ছেলেদের সাথে হায়াত আলী খান গংদের সাথে দির্ঘদিন যাবৎ নরজোনা মৌজায় ৩৩৩নং খতিয়ানে ৭৩নং দাগে জমির সীমানার উপর গাছের ডাল নিয়ে বিরোধ চলে আসছে।সীমানার গাছের ডাল জমির জন্য ক্ষতি বার বার জানানো সত্বেও কোন প্রকার কর্নপাত করেনি। সীমনা দিয়ে উল্টো গাছ রোপন করে আসছে। এমনকি বিভিন্ন সময় হায়াত আলী গং হুম ধামকি দিয়ে আসছে।

চলতি মাসে ১৩ ফেব্রয়ারী ইয়াদ আলী খানের ছেলেরা গাছের ডাল কাটছে শুনে কোন প্রকার জিজ্ঞাসা না করেই হায়াত আলী খানের লোকজন দেশীয় অস্ত্র দা লোহার রড নিয়ে এলোপাথারি আঘাত করে ৪জন কে আঘাত করে মারাতœক আহত করে। 

এলাকার শফিকুল ইসলাম হামলার ঘটনা সত্যতা স্বীকার করে জানান তাদের কোন দোষ ছিলো না গাছের ডাল কাটতে বললে অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মোঃ রাজু আহমেদ জানান আমি অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি।এর উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy