সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করেছে

2026-02-23T16:38:44+00:00
2026-02-23T16:38:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১১৬)
X

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মো. ইসমাইল হোসেন নামের ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। জব্দ হওয়া হেরোইনের আনুমানিক মূল্য তিন কোটি টাকার বেশি।

রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২–এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় ঢাকাগামী লেনের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy