সারাদেশে আ. লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা

2026-02-23T16:40:55+00:00
2026-02-23T16:40:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে আ. লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৪১৩)
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এটা চাইনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। সেটা আইনিভাবে দেখা হবে।

গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে।

মির্জা ফখরুল বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy