বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য ৯ জন কবি, লেখক ও গবেষকের নাম ঘোষণা করা হয়েছে। ৮টি বিভাগে

2026-02-23T17:12:09+00:00
2026-02-23T17:12:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৬৫)
X

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য ৯ জন কবি, লেখক ও গবেষকের নাম ঘোষণা করা হয়েছে। ৮টি বিভাগে এ পুরস্কার দেওয়া হবে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে।

বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৯ জন কবি, লেখক ও গবেষক। মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদ আলী আহমদ, গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ মঈদুল হাসান পুরস্কার পেয়েছেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পুরস্কার তুলে দেবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy