ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ মনোনীত

গণমাধ্যম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ১২

2026-02-23T19:35:26+00:00
2026-02-23T19:35:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ মনোনীত
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৯৩)
X

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন হয়। সে অনুযায়ী কমিটির সদস্য ও সদস্যদের সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে সামনে রেখে গঠিত হয়েছে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয় সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম) ও সদস্য সচিব হয়েছেন সিনিয়র সদস্য শেখ মো. আরিফ।

কমিটির অন্য সদস্যরা হলেন- নিয়াজ মাহমুদ সোহেল (অর্থ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস পান্না (নারী বিষয়ক সম্পাদক), মাহমুদ সোহেল (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক), মাহফুজ সাদী (কার্যনির্বাহী সদস্য), কাজী শহীদুল আলম (আজকালের খবর), মো. রিয়াসাদ আজিম (রিয়াসাদ আজিম ডটকম) ও আসিফ জামান সুমিত (একুশে টিভি)।

উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন হয়। সিদ্ধান্ত মতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy