ক্রীড়া প্রতিমন্ত্রীর ভিশনে আশাবাদী বিসিবি : ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব গ্রহণের পর আজ সোমবার প্রথমবারের মতো দেশের সব ক্রীড়া ফেডারেশনের

2026-02-23T19:52:58+00:00
2026-02-23T19:52:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রীড়া প্রতিমন্ত্রীর ভিশনে আশাবাদী বিসিবি : ফারুক আহমেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৩৮)
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ
X

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ

নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব গ্রহণের পর আজ সোমবার প্রথমবারের মতো দেশের সব ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্তাদের নিয়ে এক বিশেষ সভায় বসেন। জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত এই সভায় বিসিবির প্রতিনিধি হিসেবে অংশ নেন বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন। সভা শেষে প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা ও মাঠের সংকট নিরসনে তাঁর সদিচ্ছার কথা তুলে ধরেন ফারুক।
প্রতিমন্ত্রীকে একজন ‘খেলোয়াড় মানুষ’ হিসেবে অভিহিত করে ফারুক আহমেদ বলেন, ‘মেইনলি আমি ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি, উনি একজন খেলোয়াড় মানুষ। উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তাঁর ভিশনটা আমাদের বলেছেন।’
বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দেশের মাঠ সংকট ও শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে গুরুত্ব দেওয়ার বিষয়টি। প্রতিমন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা জানিয়ে ফারুক বলেন, ‘আমাদের মাঠ দরকার, সেই মাঠগুলোতে উনি সাহায্য করবেন। ক্রীড়া কার্যক্রমে ঢোকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস, ক্রীড়া শিক্ষক রয়েছে। যে কয়টা (৫২) ফেডারেশন রয়েছে সবগুলোর সমস্যা, সুবিধা-অসুবিধাগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন। নোট নিয়েছেন, আমি আশা করি এগুলো বাস্তবায়ন হবে।’
একসাথে সব ফেডারেশনের সঙ্গে আলোচনা করার চেয়ে ছোট পরিসরে নির্দিষ্ট সেক্টর ধরে আলোচনার প্রস্তাবও দেন ফারুক আহমেদ। তিনি যোগ করেন, ‘আমি আরও বলেছি আমাদের এই ধরনের মিটিং পাঁচটা পাঁচটা ফেডারেশন নিয়ে যদি করে তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারব। যেটা আমাদের সবার জন্য ভালো হবে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy