
X
অস্ট্রেলিয়ার সিডনিতে এশিয়ান কাপ উপলক্ষে অনুশীলন করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা-ইন্টারনেট
বিদেশে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। জাপান, দক্ষিণ কোরিয়া বা ভিয়েতনামে ক্যাম্প করার আলোচনা থাকলেও বাংলাদেশ নারী ফুটবল দল ঘরোয়া লিগ খেলেই এশিয়ান কাপের প্রস্তুতি সেরে নেয়। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন আফঈদা, রুপনা, মনিকারা।
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে সময়টা ভালোই কাটছে মেয়েদের। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলন দিয়ে শুরু। সোমবার চতুর্থ দিনের মতো গা গরমে নেমেছিলেন ঋতুপর্ণা চাকমারা। এই অনুশীলন গ্রাউন্ডের পাশেই বাংলাদেশ দলের হোটেল। যে কারণে হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার ঝক্কি সেভাবে নেই বলে জানিয়েছেন, প্রথমবার দলে সুযোগ পাওয়া আলপি আক্তার।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে দেশ ছেড়ে পরদিন সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলনের মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়। এখন টানা চতুর্থ দিনের মতো অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ঋতুপর্ণা চাকমারা। ক্যাম্পের বড় স্বস্তি হলো মাঠ, জিম ও হোটেল একই কমপ্লেক্সে। এতে যাতায়াতের ঝামেলা নেই, সময়ও সাশ্রয় হচ্ছে।
প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া তরুণ ফরোয়ার্ড আলপি আক্তার এক ভিডিও বার্তায় জানান, অস্ট্রেলিয়ার আবহাওয়ায় শুরুতে কিছুটা চ্যালেঞ্জ ছিল। তবে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন সবাই। একই স্থানে অনুশীলন ও থাকার সুবিধা প্রস্তুতিকে আরও সহজ করেছে বলেও জানান তিনি।
ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে জায়গা পান আলপি। সর্বশেষ লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে ১০ ম্যাচে ৩০ গোল করেন তিনি। পরে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে আরও ৭ গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন। সেই আত্মবিশ্বাস নিয়েই এখন সিনিয়র দলের অনুশীলনে নিজেকে মানিয়ে নিচ্ছেন এই ফরোয়ার্ড।
এশিয়ান কাপের আগে ঢাকায় স্বল্পমাত্রার অনুশীলন করেছেন আফঈদা, রুপনা ও মনিকারা। এর আগে জাপান, কোরিয়া, ভিয়েতনামে ক্যাম্প হওয়ার কথা বলা হলেও সেটা আলোর মুখ দেখেনি। বর্তমানে সিডনিতে সময়টা ভালোই কাটছে মেয়েদের।
সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলন দিয়ে শুরু। আজ চতুর্থ দিনের মতো গা গরমে নেমেছিলেন ঋতুপর্ণা চাকমারা। এই অনুশীলন গ্রাউন্ডের পাশেই বাংলাদেশ দলের হোটেল। যে কারণে হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার ঝক্কি সেভাবে নেই বলে জানিয়েছেন, প্রথমবার দলে সুযোগ পাওয়া আলপি আক্তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেছেন, ‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এত গরম এখনও পড়ে নাই। এখানে অতিরিক্ত গরম। পরিবেশের সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু হচ্ছে। তো বাস দিয়ে মাঠে যাওয়া লাগছে না, এটা ভালো লাগছে।’
সর্বশেষ নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে ১০ ম্যাচে ৩০ গোল করেন আলপি। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেও সাফল্য পেয়েছেন। করেছেন সর্বোচ্চ ৭ গোল। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড। তাই জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো ভ্রমণ এবং অনুশীলন করতে পেরে খুশি আলপি, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা (অনুশীলন) পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে প্র্যাকটিস করে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’
সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা।