বাকি দুই ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয় ভারতের!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলতি টি২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। ৭৬ রানের এই হারে

2026-02-23T20:33:02+00:00
2026-02-23T20:33:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকি দুই ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয় ভারতের!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৫১)
ভারতীয় টি২০ দলের অধিনায়ক সুর্যকুমার যাদব
X

ভারতীয় টি২০ দলের অধিনায়ক সুর্যকুমার যাদব

চলতি টি২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। ৭৬ রানের এই হারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সেমিফাইনাল সমীকরণ এখন জটিল হয়ে গেছে। বলা যায় এখন শেষ চারের লক্ষ্যে বেশ চাপে পড়েছে সূর্যকুমারের দল।
রানের হিসাবে টি২০ বিশ্বকাপে এটি ভারতের বড় হার। ফলে এই পরাজয়ে শুধু টুর্নামেন্টে ভারতের টানা ১২ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়েনি, বড় ধাক্কা লেগেছে নেট রান রেটেও। ভারতের রান রেট নেমে গেছে -৩.৮০০। সুপার এইট পর্বে একাধিক দল সমান পয়েন্ট পেলে এই রান রেটেই হতে পারে ভাগ্য নির্ধারক। এবার দেখে নেওয়া যায় প্রথম ম্যাচ হেরে যাওয়াতে ভারতের এখন কী করতে হবে--
বাকি দুই ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্যই জিততে হবে ভারতকে। দুই ম্যাচ জিতলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ করবে। সাধারণত সেটি-ই সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট হওয়ার কথা। কিন্তু দুই জয়েও স্বস্তিতে থাকার কোনও সুযোগ নেই। কারণ, তখন যদি আরও দুই দল চার পয়েন্টে পৌঁছে যায়, সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে নেট রান রেটে। তাই তাদের ওই দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে। যাতে ঋণাত্মক রান রেট কাটিয়ে ওঠা যায়।
জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ—যেকোনও এক দলের কাছে হারলেই ভারতের সেমিফাইনালের আশা কার্যত শেষ হয়ে যাবে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই ভারতের সমীকরণ পরিষ্কার— দুই ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে এবং নেট রান রেট বাড়াতে হবে। অন্য দলের ফলের ওপর নির্ভর করলে হবে না। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy