সংসদের প্রথম অধিবেশনের ‘সভাপতি’ কে?

অনলাইন ডেস্ক

জাতীয়

বিএনপি সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১২ মার্চ। সেদিন বেলা ১১টা থেকে

2026-02-23T20:39:30+00:00
2026-02-23T20:39:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদের প্রথম অধিবেশনের ‘সভাপতি’ কে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২৯৯)
X

বিএনপি সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১২ মার্চ। সেদিন বেলা ১১টা থেকে সংসদ কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।

নতুন সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, পাশাপাশি ঘোষণা করা হবে সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম। তবে এবার ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—প্রথম অধিবেশন পরিচালনা করবেন কে?

সংসদীয় রীতি অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করেন বিদায়ী সংসদের স্পিকার। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেই নতুন স্পিকার নির্বাচিত হন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সুযোগ থাকছে না। 

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতোমধ্যে পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন এবং সভাপতিমণ্ডলীর সদস্যরাও কার্যত অনুপস্থিত। এ অবস্থায় সাংবিধানিক বিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারেই সমাধান নির্ধারিত হবে।

সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকারের পদ শূন্য থাকলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে তার দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারের পদও শূন্য থাকলে বা তিনি অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী-বিধি অনুযায়ী কোনও সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১২(২) ধারায় উল্লেখ আছে—কোনো বৈঠকে স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা সভাপতিমণ্ডলীর সদস্যদের কেউ উপস্থিত না থাকলে সংসদ সচিব বিষয়টি সংসদকে অবহিত করবেন এবং সংসদ একটি প্রস্তাবের মাধ্যমে সদস্যদের মধ্য থেকে একজনকে ওই বৈঠকের সভাপতিত্ব করার জন্য নির্বাচিত করবে।

যার ফলে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকায় ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করবেন নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকেই একজন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy