টি২০ ক্রিকেট বাবরের জন্য নয় : শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি২০ ক্রিকেটে বাবর আজম–এর ব্যাটিং ধরণ নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। গত কয়েক বছরে ২০ ওভারের ক্রিকেট দ্রুতগতির

2026-02-23T20:49:14+00:00
2026-02-23T20:49:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি২০ ক্রিকেট বাবরের জন্য নয় : শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৩০)
 শোয়েব আখতার ও বাবর আজম
X

শোয়েব আখতার ও বাবর আজম

টি২০ ক্রিকেটে বাবর আজম–এর ব্যাটিং ধরণ নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। গত কয়েক বছরে ২০ ওভারের ক্রিকেট দ্রুতগতির হয়ে উঠলেও পাকিস্তানের এই ডানহাতি ব্যাটার এখনো প্রত্যাশিত গতিতে রান তুলতে পারছেন না। আধুনিক টি২০’র চাহিদা অনুযায়ী ১৬০-১৯০ স্ট্রাইক রেটে খেলতে না পারায় তিনি নিয়মিত সমালোচনার মুখে পড়ছেন।
এবার বাবরের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তিনি মনে করেন, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল যে এই ফরম্যাট তার জন্য উপযুক্ত নয়। অন্যদিকে মোহাম্মদ হাফিজ–এর মতে, বাবরকে খেলাতে হলে টপ অর্ডারেই খেলাতে হবে।
কিছুদিন আগেই আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ রানের তালিকায় রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন বাবর। ১৪৪ ম্যাচে ৩৯.০৬ গড়ে ৪,৫৭১ রান করেছেন তিনি। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি। তবে তার স্ট্রাইক রেট ১২৮.১৮, যা আন্তর্জাতিক টি২০তে সাড়ে তিন হাজারের বেশি রান করা ছয় ব্যাটারের মধ্যে সবচেয়ে কম। তুলনায় রোহিত, বিরাট কোহলি, জস বাটলার, মার্টিন গাপটিল ও পল স্টার্লিং-এর সবার স্ট্রাইক রেটই ১৩০-এর বেশি।
মন্থর স্ট্রাইক রেটের কারণে গত দুই বছরে বাবর ব্যাপক সমালোচিত হয়েছেন। এমনকি কিছু সময়ের জন্য জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে, যদিও পরে আবার দলে ফেরেন। তবে ফিরে এসেও আগের অবস্থান থেকে বের হতে পারেননি। চলতি টি২০ বিশ্বকাপেও তার পারফরম্যান্স প্রশ্নের মুখে।
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিন ইনিংসে মাত্র ৬৬ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১১৫.৭৮। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তো তাকে ব্যাটিংয়েই নামানো হয়নি। সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ সম্প্রতি তাকে টি২০ থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। শোয়েব আখতারও একই সুরে বলেছেন, টি২০তে বাবরের জায়গা নেই। তবে খেলালে তাকে যেন পাওয়ার প্লের মধ্যেই ব্যাটিংয়ে নামানো হয়—এমন পরামর্শও দিয়েছেন তিনি।
একটি টিভি শোতে আখতার বলেন, ‘বাবরের নিজেই বোঝা উচিত ছিল এই ফরম্যাট তার জন্য নয়। আর যদি খেলানো হয়, তাহলে নিশ্চিত করতে হবে যেন সে প্রথম ছয় ওভারের মধ্যেই ব্যাট করে—এটা খুবই সাধারণ হিসাব।’
আন্তর্জাতিক টি২০তে ওপেনিংয়ে নেমে বাবর করেছেন ২,৯৭৩ রান। তিন নম্বরে তার সংগ্রহ ১,৩৭২ রান এবং চার নম্বরে সাত ম্যাচে ১৮৫ রান। চারটি ভিন্ন পজিশনে ব্যাটিং করলেও ওপেনিংয়েই তার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। কোচ মাইক হেসন জানিয়েছেন, বাবর ইনিংসের শুরু ও শেষদিকে দ্রুত রান তুলতে পারেন না, তাই তাকে চার নম্বরে খেলানো হচ্ছে। তবে হাফিজের মতে, বাবরকে দলে রাখলে টপ অর্ডার ছাড়া অন্য কোথাও খেলানো উচিত নয়; চার নম্বর তার সঠিক জায়গা নয়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy