শীর্ষে ফিরেছে বার্সা, শেষ দিকে লিভারপুলের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আবারও লা লিগার শীর্ষস্থান পুনর্দখল করেছে বার্সেলোনা। রোববার ন্যু ক্যাম্পে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে তারা। শনিবার রাতে ওসাসুনার

2026-02-23T20:56:39+00:00
2026-02-23T20:56:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শীর্ষে ফিরেছে বার্সা, শেষ দিকে লিভারপুলের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৬)
গোলের পর উদযাপন করছেন লোপেজ।
X

গোলের পর উদযাপন করছেন লোপেজ।

আবারও লা লিগার শীর্ষস্থান পুনর্দখল করেছে বার্সেলোনা। রোববার ন্যু ক্যাম্পে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে তারা। শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ ব্যবধানে হারের পর সুযোগটা কাজে লাগায় বার্সা। ১৯তম স্থানে থাকা লেভান্তের বিপক্ষে সহজ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এখন এক পয়েন্ট এগিয়ে আছে কাতালান দল।

ম্যাচের প্রথমার্ধেই ফল প্রায় নিশ্চিত করে স্বাগতিক দল। ৪ ও ৩২ মিনিটে যথাক্রমে মার্ক বার্নাল ও ফ্রেঙ্কি ডি ইয়ং গোল করে দলকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যান। ৮১ মিনিটে ফেরমিন লোপেজের দুর্দান্ত শট বড় জয় নিশ্চিত করে। 

আর শেষ দিকে আরেকটি গোলের সুযোগ পেলেও লেভান্তে গোলরক্ষক ম্যাথিউ রায়ানের চমৎকার সেভে বঞ্চিত হন লোপেজ।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয়ে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টের মাঠে যোগ করা সময়ে একেবারে শেষ দিকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ১-০ ব্যবধানে জয় পায় তারা। 

পুরো ৯০ মিনিটে নিষ্প্রভ লিভারপুল। লক্ষ্য বরাবর শট নিতে পারেনি বললেই চলে। ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ে ৯৭ মিনিটে ব্যবধান গড়ে দেন লিভারপুল মিডফিল্ডার। 

আর এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছে লিভারপুল। একই পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ২৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। 

 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy