প্রশাসক নিয়োগ ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে সরকারের পক্ষে এ

2026-02-24T11:33:09+00:00
2026-02-24T11:36:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রশাসক নিয়োগ ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম  আপডেট: ২৪.০২.২০২৬ ১১:৩৬ এএম  (ভিজিট : ১৪১)
 মির্জা ফখরুল ইসলাম আলমগীর
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে সরকারের পক্ষে এ নিয়ে বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্ধারিত সময়েই হবে ভোট। আজ মঙ্গলবার আবারও এ প্রসঙ্গ তুলেছেন তিনি। 

জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে সরকারের পক্ষে এ নিয়ে বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্ধারিত সময়েই হবে ভোট। আজ মঙ্গলবার আবারও এ প্রসঙ্গ তুলেছেন তিনি। 

সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক প্রশাসকেরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে। মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে। দলীয় প্রতীকে সিটি ভবিষ্যতে হবে কিনা সেটা সংসদে নির্ধারিত হবে।’ 

গত ১২ ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। এরই মধ্যে ঢাকার দুইটিসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিরা সবাই বিএনপির দলীয় নেতা।

এ অবস্থায় গতকাল সোমবার নয়া পল্টনে এক ব্রিফিংয়ে এলজিআরডি মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়মের মধ্য থেকেই সঠিক সময়ে হবে। একই সঙ্গে জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সংসদের সিদ্ধান্তেই হবে।

এদিকে ভোটের আলোচনার মধ্যে ঢাকা-৬ আসন থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে ইশরাক লিখেছেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

এ ছাড়া এনসিপির ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় চলছে। সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীর খোঁজে নেমেছে দলটি। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে...।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, ঢাকা দুই সিটি করপোরেশনের প্রাথমিক মেয়র প্রার্থী দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy