বরিশালে সাংসদ সরফুদ্দিন সান্টু’র সাথে উজিরপুর হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

বরিশাল অফিস

সারাবাংলা

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উজিরপুর

2026-02-24T13:47:51+00:00
2026-02-24T13:51:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে সাংসদ সরফুদ্দিন সান্টু’র সাথে উজিরপুর হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়
বরিশাল অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৭ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ১:৫১ পিএম  (ভিজিট : ৬৬)
সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে উজিরপুর পৌরসভার হিন্দু স¤প্রদায়ের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
X

সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে উজিরপুর পৌরসভার হিন্দু স¤প্রদায়ের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উজিরপুর পৌরসভার হিন্দু সম্প্রদায়ের  প্রতিনিধিরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি  রাতে প্রতিনিধিরা গুঠিয়ায় সরফুদ্দিন সান্টুর নির্বাচনী কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, এবারের নির্বাচনে হিন্দু স¤প্রদায় আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

 তিনি সকল স¤প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাÐ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উজিরপুরে সন্ত্রাস, ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান এবং সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স¤প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের নেতৃত্বে উজিরপুরে উন্নয়ন ও শান্তির ধারা আরও বেগবান হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উজিরপুর সার্বজনীন কীর্ত্তন আঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের সভাপতি বরুণ কুমার মিত্র, সাধারণ সম্পাদক তপন মিত্র, সহ-সভাপতি জয়ন্ত নন্দী ও অঞ্জন সিকদার, সহ-সম্পাদক অমলেশ মজুমদার, রতন রায় চৌধুরী, সদস্য কল্যাণ কুমার চন্দ, আসিষ কুমার দাস (মনাই), নেপাল কর্মকার, নারায়ণ ভাওয়াল, আসিষ মজুমদারসহ শতাধিক নেতাকর্মী।


এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন মিয়া, বিএনপি নেতা মাস্টার আকবর হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না এবং নির্বাহী সদস্য আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy