যুক্তরাজ্য ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ই-ভিসা চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর ফলে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া হবে

2026-02-24T14:25:50+00:00
2026-02-24T14:25:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুক্তরাজ্য ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ৮১)
X

বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ই-ভিসা চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর ফলে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া হবে আরও সহজ ও ডিজিটালভিত্তিক।

নতুন ব্যবস্থায় ভিসা ইস্যুর পর আবেদনকারীকে পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এসব তথ্য সঠিকভাবে যাচাই করা বাধ্যতামূলক।


ইউকেভিআই অ্যাকাউন্টে সব তথ্য হালনাগাদ হওয়ার পরই ভ্রমণ করা যাবে। এই সেবা গ্রহণে কোনো ধরনের ফি লাগবে না, ফলে আবেদনকারীরা সহজেই বিনামূল্যে তাদের ই-ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে কাগজভিত্তিক ভিসা প্রক্রিয়ার ঝামেলা কমবে এবং ভ্রমণকারীরা আরও দ্রুত ও নিরাপদভাবে ভিসা যাচাই করতে পারবেন।


ই-ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সরকারি ওয়েবসাইট https://www.gov.uk/evisa ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy