ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা করেছে। ঈদে ঘরমুখো

2026-02-24T16:30:10+00:00
2026-02-24T16:30:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৮৯)
X

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা করেছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করার জন্য আগামী ৩ মার্চ থেকে অনলাইনে শুরু হবে টিকিট বিক্রি। 

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিন কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy