কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণে শীর্ষে সিঙ্গাপুর ইউএই ও চিলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এআই অ্যাপ ব্যবহারের দৌড়ে শীর্ষ অবস্থান আছে তিনটি দেশ।

2026-02-24T17:05:09+00:00
2026-02-24T17:05:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণে শীর্ষে সিঙ্গাপুর ইউএই ও চিলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৪৮)
X




সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এআই অ্যাপ ব্যবহারের দৌড়ে শীর্ষ অবস্থান আছে তিনটি দেশ। খবর দ্য ন্যাশনাল। সাইবার নিউজ পরিচালিত এ গবেষণায় মূলত গুগল প্লে-স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এআই-ভিত্তিক বিভিন্ন অ্যাপ ডাউনলোডের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। বিভিন্ন দেশের জনসংখ্যার আনুপাতিক হার ও অ্যাপ ব্যবহারের তথ্য যাচাই করে এ তালিকা তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দৈনন্দিন কাজ, শিক্ষা ও ব্যবসায়িক প্রয়োজনে এআই প্রযুক্তির ওপর মানুষের নির্ভরতা দ্রুত বাড়ছে। বিশেষ করে সিঙ্গাপুর ও আরব আমিরাতের মতো দেশগুলোয় সাধারণ মানুষ নতুন প্রযুক্তি গ্রহণে অনেক বেশি আগ্রহী ও দক্ষ।

গবেষণায় বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যা সম্পর্কিত পরিসংখ্যানকেও মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।

সাইবার নিউজের গবেষকরা বিশ্বের ৬৪টি দেশে সর্বাধিক জনপ্রিয় ১০০টি এআই অ্যাপের ডাউনলোডের তথ্য বিশ্লেষণ করেছেন। প্রতিটি দেশের মোট জনসংখ্যার অনুপাতে এ অ্যাপগুলো ব্যবহারের হার যাচাই করেই এআই প্রযুক্তি গ্রহণের সূচক তৈরি করা হয়েছে।

প্রতিবেদনটিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাম বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে, গত কয়েক বছর দেশটি এআইকে ‘জাতীয় অগ্রাধিকার’ হিসেবে বিবেচনা করছে। মূলত সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা ও উন্নত প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলার কারণেই দেশটিতে সাধারণ মানুষের মধ্যে এআই ব্যবহারের হার অবিশ্বাস্যভাবে বাড়ছে।

সাইবার নিউজের বিশ্লেষকরা বলছেন, দুবাই ও আবুধাবির মতো শহরগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক হাবে পরিণত হয়েছে, যা দেশটির এ অনন্য অর্জনের মূল চালিকাশক্তি।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালেই বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই-সংক্রান্ত জাতীয় কৌশলপত্র বা ‘ন্যাশনাল এআই স্ট্র্যাটেজি’ গ্রহণ করে আরব আমিরাত। সিঙ্গাপুরের মতোই এ আগাম পরিকল্পনা দেশটিকে বিশেষ সুবিধা দেয়। ফলে বিশ্বজুড়ে এআই নিয়ে বর্তমান উন্মাদনা শুরু হওয়ার অনেক আগেই তারা সরকারি সেবাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে একীভূত করতে সক্ষম হয়। পাশাপাশি জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে গত এক দশক এআই খাতে শীর্ষস্থান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

গবেষণার প্রতি দেশটির বিশেষ গুরুত্ব সেখানে যেমন অসংখ্য ‘স্টার্টআপ’ বা নতুন উদ্যোগ গড়ে তুলেছে, তেমনি তৈরি হয়েছে বড় ধরনের বিনিয়োগের সুযোগ। এরই মধ্যে মাইক্রোসফট, এনভিডিয়া ও ওপেনএআইয়ের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টরা দেশটির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব ও বড় অংকের বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের এক গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহারের দিক থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরকেও পেছনে ফেলে দিয়েছে দুবাই। এআই গ্রহণের হারে বিশ্বের শীর্ষ পাঁচটি শহরের তালিকায় এখন জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের বাণিজ্য কেন্দ্রটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অধিকাংশ বড় এআই প্রতিষ্ঠান ও সবচেয়ে উন্নত প্রযুক্তিগত অবকাঠামো থাকা সত্ত্বেও এআই ব্যবহারের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান ২৮তম। দেশটিতে এআই গ্রহণের হার ৪১ শতাংশ।

শীর্ষ ১০-এর তালিকায় থাকা অন্য দেশগুলো হলো লাটভিয়া, পর্তুগাল, যুক্তরাজ্য, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, মালয়েশিয়া ও লেবানন। অন্যদিকে তালিকার একেবারে নিচের দিকে রয়েছে ভারত, নাইজেরিয়া, পোল্যান্ড ও ভেনিজুয়েলার মতো দেশগুলো।

কাউন্টারপয়েন্ট প্রকাশিত ‘গ্লোবাল এআই সিটিজ ইনডেক্স ২০২৫’-এর তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ এআই শহরের তালিকায় সিঙ্গাপুর, সিউল, বেইজিং, দুবাই ও সানফ্রান্সিসকো সবচেয়ে এগিয়ে রয়েছে। এসব শহর উন্নত এআই প্রযুক্তি ও দ্রুতগতির ফাইভজি ইন্টারনেট দিয়ে শহরের নানা কাজ ও সেবা পরিচালনা করছে। ফলে স্বাস্থ্যসেবা, পরিবহনসহ বিভিন্ন সেবা আরো উন্নত হচ্ছে।

সাম্প্রতিক সময় সিঙ্গাপুর সরকার বেশকিছু উদ্যোগের মাধ্যমে এআই প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এর মধ্যে ‘এআই সিঙ্গাপুর’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব কর্মসূচির মাধ্যমে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো বেড়ে উঠছে এবং স্বাস্থ্য, পরিবহন ও টেলিযোগাযোগ খাতে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে গড়ে উঠেছে কার্যকর ও সুসংহত পরিবেশ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy