জানা গেল শেরপুর-৩ আসনে গণভোট থাকছে কিনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে, শেরপুর-৩ আসনে গণভোট

2026-02-24T18:57:47+00:00
2026-02-24T18:57:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল শেরপুর-৩ আসনে গণভোট থাকছে কিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২০১)
X

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে, শেরপুর-৩ আসনে গণভোট হচ্ছে না। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছে।

ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করেছি। একটি আসন শেরপুর-৩ এ একজন বৈধ প্রার্থীর ইন্তেকালের কারণে বাতিল করা হয়। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় এখন এই দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আখতার আহমেদ বলেন, এ দুই আসনে মনোনয়নপত্র দাখিল শেষ হবে ২ মার্চ, রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ ও আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। এরপর প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

গণভোটের বিষয়ে আখতার আহমেদ বলেন, একটিতে আগে গণভোট হয়েছে এবং গণভোটের যে ডিফারেন্স রয়েছে, তাতে আরেকটিতে ইনক্লুড না করলেও কোনো অসুবিধা নেই।

শেরপুরে গণভোট হবে কিনা, এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, শেরপুরে প্রয়োজন হচ্ছে না।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান কমিশনে ঘোষণাপত্র দাখিল করে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy