কমানোর পরও অতিরিক্ত দামেই কিনতে হচ্ছে গ্যাস সিলিন্ডার

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বেসরকারিভাবে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে মূল্য কমলেও ভোক্তাকে বেশি

2026-02-24T20:14:50+00:00
2026-02-24T20:14:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমানোর পরও অতিরিক্ত দামেই কিনতে হচ্ছে গ্যাস সিলিন্ডার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ১৬৪)
X

বেসরকারিভাবে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে মূল্য কমলেও ভোক্তাকে বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার।

সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়েছে। এখন এই সিলিন্ডার বিক্রি হওয়ার কথা ১ হাজার ৩৪১ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৩৫৬ টাকা। যদিও বাজারে এই দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিতে হচ্ছে ভোক্তাদের।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ওয়েবসাইটে নতুন দাম নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিইআরসির সচিব মো. নজরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

প্রতি মাসের শুরুতে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে সরকার। গত ২ ফেব্রুয়ারিও এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ হারে মূসক আরোপ করায় এখন আবারও দাম পুনর্নির্ধারণ করার কথা জানিয়েছে বিইআরসি।

যদিও বাজার থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির সিলিন্ডার কিনছেন ভোক্তারা।

মঙ্গলবার রাজধানীর পীরেরবাগ ও গাবতলীর তিনটি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, ১৭৫০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার।

গত দুই মাস ধরে আমদানি কম হওয়ার কারণ দেখিয়ে এলপিজির দাম বাড়িয়ে দেন সরবরাহকরা। গত মাসে ১২ কেজির এলপিজি আড়াই হাজার টাকাতেও কিনতে হয়েছে ভোক্তাদের। অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কোনো সুরাহা হয়নি।

বিইআরসি আজও বিজ্ঞপ্তিতে বলেছে, কোনো পর্যায়েই নির্ধারিত দামের চেয়ে বেশি দরে এলপিজি বিক্রি করা যাবে না। বেশি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, বেসরকারি এলপিজির খুচরা পর্যায়ে ভোক্তা মূল্যে মূসকসহ প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১১ টাকা ৭৯ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকা।

এছাড়া, সাড়ে ৫ কেজির সিলিন্ডার বিক্রি হবে ৬১৫ টাকায়, ১৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৭৭ টাকা এবং ৪৫ কেজির বড় সিলিন্ডারের দাম ৫ হাজার ৩১ টাকা।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy